পূজোর ভুল ইতিহাস
- বেঞ্জিন বেঞ্জয়েট

ভুল ছিল জীবনের আধ্যাত্মিক জ্ঞানে ,
জেনেছিলেম যা ভুলেভরা ছিল সমানে ।
যত টুকু জেনেছিলেম পৈতৃক সনদে ,
চাঁদোয়ার পালকীতে বসি ভাবী-ননদে...
কার্তিক মাসে অবেলাতে সরস্বতী হাটে ,
গণেশের দোকানের তুলসীর খাটে ;
ভেঙেছিল নতুন কালির দোয়াত ,
ক্রন্দনে ক্রন্দনে গণেশের ফরিয়াদ ,
তোদের মায়ের যেন গজায় দশানন,
যার বদৌলতে মিটে যেন এ আস্ফালন ।
সাক্ষী কলাগাছ সাক্ষী হাতি সাপ ,
আমার অন্যায়ে যেন আমারই হয় পাপ ।
পাপের পরিণতিতে যেন হই হাতি ,
সাক্ষী ওহে তুই লক্ষ্মীভাণ্ডারের বাতি ।

রাম রাম বলতেই শুরু রামের কাম ,
মিশে গেলো হাত পা... ডান বাম ।
হাত পা মিলে গিয়ে হল চার পা-খুড় ,
মুখ দিয়ে বের হল লম্বা একখান শূর ।
শুরু হল উৎসব ... পূজো উপবাস ,
সারাদেশে ছড়ে পড়লো এই ইতিহাস ।

এই ছিল দুর্গপূজো ভুল যা জানি ,
আজো হয়নি জানা সত্য কাহিনী ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026