জোঁক (১)
- বেঞ্জিন বেঞ্জয়েট

প্রভাতে উঠি ভোলানাথ কহে ...দেখি নারে বেলার মুখ ,
কুয়াশার প্রাণ কুয়াশাতেই গেলো কাটেনা কপোলের দুখ ।
ধিক ধিক জ্বলে এই ধিকালয়ে নাহি পথ দুখ রুধিবার ,
যায় যায় দিন বাড়ে যে ঋণ সাধ্য যে নাই তা শোধিবার ।
কোন্ খয়রাতে পাইছিলো বাবা সাড়ে সাত কাঠা জমি ,
পারু যে বাড়ে দিনান্তরে, হায়াত তার আসিতেছে কমি ।
জাইদি জমিদার গাঁয়ে থাকিতে ঠেকিতে পারে কি দায় ?
মানুষের বিপদ দয়াময় কাটায় ওই মানুষেরই উছিলায় ।
এলোমেলো ভাবি ভোলানাথ বাবু হাঁইসা নিয়ে হাতে ,
মালকোঁচা মাড়ি মাথায় গামছা বাঁধি ছুটিল সে প্রভাতে ।
জমিনে রহিছে পাট, কাটিবার তরে হাঁইসা আনিলো শানি ,
কাটিবার তরে নামিলো জলে যদিও ছিল বুকসম পানি ।
পাট কেটে চলে ভোলানাথ বাবু ,উঠিল বেলা কিরণ দিয়ে ,
মায়ে কহে পারু... বাবা তোর ক্ষেতে, যা না ভাতটা নিয়ে ।
বাবার তরে নিয়ে গেলো ভাত , ডেকে কহে বাবা... ভাত ,
ডাকটা শুনি পিছেতে ফিরি হরষে বাবা মাথায় দিলো হাত ।
বাবা কহে হায় হায় ... মারে তুই... তুই ক্যান এইখানেতে ?
বাবার মনেতে স্বর্গ জাগিছে হেরিয়া মেয়েরে এই পাটক্ষেতে ।
মালকোঁচা খুলি বাবা খায় ভাত মেয়ে দেখে বাবার কাঁধে ,
কালো লম্বা খাঁচ কাটা গায়ে কি যেন লেগে আছে বেঁধে ।
মেয়ের মন বাবার প্রতি উথলিয়া উঠিছে সেথা ,
মেয়ে তাহা টানে খোলে না সহজে , বাবা বুঝি পাও ব্যথা ?
নারে মা পাইনা ব্যথা ... কি দেখিস তুই মা সেথা ?
হাতরিয়ে বাবা টের পেয়ে কহে জোঁক লেগেছে মা হেথা ।
........................... (চলবে )


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026