জোঁক (২) ... ( পূর্ব প্রকাশের পর )
- বেঞ্জিন বেঞ্জয়েট

জোঁক শব্দটা শুনি স্তব্ধ ধমনী, পারু যে দিলো চিৎকার ,
ভোলানাথে দিলো টান পাইল সে পরিত্রাণ হইলো উদ্ধার ।
ভোলানাথ বাবু করিয়া ওষ্ঠ কাবু বলিলো মা রে পারু ,
বিপদের লগণ কিছুই না থাকে যখন, সঙ্গী যে ওই ক্যাঙ্গারু ।
কিবা করিতে পারে এই জোঁক আমারে, রক্ত খাওয়া ছাড়া ?
দু'ফোঁটা রক্ততে কিছুই হয়না ধড়েতে, হয়না কেউ সর্বহারা ।
দ্যাখ নারে মা ওই জমিদারে গাঁও ছাড়া করেছে কারে কারে ?
কার'বা সাধ্য আছে এই গাঁয়ের কাছে ফিরিতে আবার পারে ।
খাওয়া শেষ করি বলিলো তড়িঘড়ি যারে মা বাসনটা নিয়ে ,
আমি পাট কাটি ফিরিবো বাটী একবারে দুপুরের স্নান দিয়ে ।

যায় যায় দিন সংসার বিমলিন পারু যে হইলো বড়সড় ,
পাঁজরভাঙা গাঁ থেকে আসিলো পথ দেখে পারু মা'র ঘর ।
মেয়ে তাদের পছন্দ ছেলের নাম গোবিন্দ বড় মায়ায় ঢাকা ,
দাবী তাদের কিছুই নাই সামান্য কিছু চাই ছ'হাজার টাকা ।
এইবার ঠেকিলো দায় কি যে করি হায়... ভোলা বাবু কাবু ,
গেলো সে জমিদার বাটী দু'পায়ে হাঁটি কহিল বাঁচান বাবু ।
সাড়ে সাত কাঠা জমি বড়ই দামী রাখিতে চাই তা বন্ধক ,
টাকা চাই ছ'হাজার আমার যে দরকার, পারুর বিয়াটা হোক ।
কহিল জমিদার সহেনা তোর আবদার, টাকা নে সই করি ,
আমারো যে আছে পূত হয়না যেন ফুড়ুৎ, আমি যদি মরি ।
ছ'হাজার টাকা নিয়ে ভোলা বাড়ী গিয়ে করিল বিয়ে পার ,
যদিও অভাব পাল্টেনা সুস্বভাব কুশলেই পার করে সংসার ।
................................. (চলবে )


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026