ভুলে গেছে স্মৃতিপাতা
- বেঞ্জিন বেঞ্জয়েট
আমার ভালোবাসা প্রতি দমে প্রতি ক্ষণে ,
মিশে যায় বায়ু মন্ডলে ওই মেঘের সনে ।
মেঘের সনে সে যে থাকে নিভৃতে জমে ,
সারা দেশ ঘুরে শেষে সে বৃষ্টি হয়ে নামে ।
আমার ভালবাসার পরশ পেয়ে এই ধরা ,
ভুলে যায় অসহনীয় ছিল যত রুক্ষ খরা ।
আমার ভালবাসায় সিক্ত পাহাড়ী সাগরী ,
আমার ভালবাসায় মুগ্ধ ওই ঝর্ণা সুন্দরী ।
আমার ভালবাসায় পাহাড় যে কেঁদে ফেরে ,
প্রতিদানে আমায় সে পারেনা যেতে ছেড়ে ।
তরঙ্গে তরঙ্গে সফেনেতে জাগে প্রেমফেনা ,
আমার এ প্রেম কেহ পারেনা কড়িতে কেনা ।
এতো প্রেম ছিল আমার এতো এতো আদর ,
যে প্রেমে এ পুরো ধরা ছিল বড় কাতর ।
আজো আমি একই আছি, বদলে গেছে ধরা ,
পাইনা আর প্রেম প্রতিদানে হৃদয় মুগ্ধ করা ।
আমায় সে যে ভুলে গেছে , দেয় না প্রতিদান ,
আবোল তাবোল কি যে বলে, করেনা সম্মান ।
পারে যে সব করতে , রাখেনা তাই স্মরণে ,
সব কিছু পায় ডিজিটালে ভরণে পোষণে ।
ভুলে গেছে স্মৃতিপাতা, বুকে রাখেনি বেঁধে ,
প্রেমের পূর্ণতা পেলেম পুরোটা বিচ্ছেদে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।