সয়না যা ফের সয়
- বেঞ্জিন বেঞ্জয়েট
ভোঁদড়ের সয়'না চন্দন কুসুম ,
কাঁকড়ার সয় না চৈত্র মৌসুম ,,
কুকুরের সয় না কার্ত্তিক মাস ছাড়া ,
উপদেশ নেয় না , উপদেশ দেয় যারা ।
ছাগলের সয় না বরষার জল ,
গণ্ডারের লাগে না মাস্তুল মাদল ,,
হরিণের সয় না সুখ কপাল দোষে ,
এঁড়ে গরু বেহুদাই মাটিতে শিং ঘষে ।
দুধের সয় না এসিড অম্লতা ,
পেয়াদার থাকেনা কোনই ক্ষমতা ,,
রাজারও সয় না সুখ , অমিতব্যয়ি হলে ,
প্রেমিক কিছু বলেনা প্রিয়ায় ভালোবাসে বলে ।
এসব কিছুই থাকেনা পরিস্থিতির স্বীকারে ,
বিড়ালেও গাছে ওঠে কুকুর তাড়ালে তারে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।