আজব জগত
- বেঞ্জিন বেঞ্জয়েট

আজব দুনিয়া ...দেখিয়া হাসি ...
চলছে কারো উল্লাস, কারো'বা ফাঁসী ।
মানুষ ফেলি মানুষ পুতুলেরে করে বিয়ে ,
নিজেরে ধন্য ভাবে এমন পরামর্শ দিয়ে ।
রাস্তা ঘাটে চলছে খোলামেলা যেনা ,
দুই পয়সায় চলছে চরিত্রের বেচাকেনা ।
কারো চোখ পড়ে আছে কুলির বেতনে ,
কেউ জমায় দিনরাত হারাম সযতনে ।
কারো চোখ পড়ে আছে গণের টাকাতে ,
কেউ দেয় শ্রম শুধু এতিমখানাতে ।
কেউ আছে ব্যতিব্যস্ত উদরখানা নিয়ে ,
কেউ আছে পর হিতে আপন জীবন দিয়ে ।

আমি আছি সদা প্রস্তুত কবিতা লেখায় ,
প্রার্থনা কবিতা যেন সৎ পথ দেখায় ।
সবাই মানুষ হোক মানুষের মতো ,
হৃদয়টা খুলে যাক সবার তরে অবিরত ।
সবাই মানুষ হলে দণ্ডিত বলবৎ ,
সুখে সুখময় হবে গোটা এ জগত ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026