প্রণয় যেন বীভৎসনার দাবানল
- বেঞ্জিন বেঞ্জয়েট
কতদিন হয়ে যায় হয়না প্রণয়ের প্রলাপ ,
মন থেকে মুছে গেছে প্রণয়ের আলাপ সালাপ ।
উদরে ক্ষুধার ঝুলি, প্রণয়ালাপ কি সাজে মুখে ?
মুখ থেকে ফিরে গিয়ে মিশে যায় হাহাকার বুকে ।
প্রণয় কি থাকার কথা ? জন্ম যেথা শকুন্তলায় ,
প্রণয়ের কথা ভাবতেই শকুন গুলো খুবলে খায় ।
অন্ন যেথায় খেতে হয় নিরামিষ শুধা শুধা ... ,
হাভাতে জন্ম , যায়নি অবধি যেথায় উদর ক্ষুধা...,,
সেথা প্রণয় যেন বীভৎসনার অগ্নি দাবানল ,
সে কথা ভাবতেই দু'নয়নে এসে যায় জল ।
আমি এক কপাল পোড়া এ ভবের অধিবাসী ,
জীবনটা আমার নিতান্তই অপয়া সর্বনাশী ।
চাইনা তাই প্রণয় ... চাইনা এ ভবে প্রেয়সী ,
আমি মানুষ হয়ে জন্ম নিয়ে থেকে যাবো সন্ন্যাসী ।
অথবা থেকে যাবো এ ভবের বিষ বৃক্ষ হয়ে ,
জীবনটা আমার সেনের ঘায়ে যাক না ক্ষয়ে ক্ষয়ে ।
অথবা হবো আমি সাহারা মরু প্রান্তরের মরীচিকা ,
অথবা কোন এক মানব প্লাটফর্মের দিক নির্দেশিকা ।
অথবা হবো আমি গোলাপ, খুশী প্রেমিক যুগল যাতে ,
সে প্রণয় অমর হয়ে থাকে যেন আমার উছিলাতে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।