জানাই ধিক্কার অভিশাপ
- বেঞ্জিন বেঞ্জয়েট

এতো অপমান অপবাদ তবুও বেঁচে আছে বঙ্গ জননী ...,
এটাই তো বড় পাওয়া সে যে আত্মহত্যা করে মরেনি ।
যার সন্তান গুলো মানুষ নামে অমানুষ বিবেকহীনা ,
যার সন্তানের নাম শুনলেই গোটা বিশ্ব করে ঘৃণা ।
তাকে আত্মহত্যা করে মরা'ই ভাল... আমি মনে করি ,
শিয়ালের মতো বেঁচে থাকা" ... আমি বড্ড ঘৃণা করি ।
যে বেঁচে থাকার কোন নাম নেই গন্ধ নেই, নেই সুবাস ,
সেই ভাল এ বেঁচে থাকাকে ঘৃণা করে গলায় ঝুলানো ফাঁস ।

কত ধাঁচের চোর ডাকাত দস্যু গুন্ডা শুণ্ডা বঙ্গের কোলে ,
লজ্জায় ঘৃণায় মাথাটা নুইয়ে যায় এই পদতলে ।
ওরা কেন মরেনা ... কিসের রক্ত ওদের গায় ?
বেঁচে থাকার অধিকার ওরা কোত্থেকে পায় ?
কিসের চামড়া ওদের গায় ... অনুভূতি ছাড়া ?
এতো মানুষ মরে ভবে, ওরা কেন যায়না মারা ?
আমি ধিক্কার জানায় ... জানায় অভিশাপ ,
শীঘ্রই ওরা প্রায়শ্চিত্ত পাক, করেছে যে পাপ ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026