নীল কষ্ট
- বেঞ্জিন বেঞ্জয়েট
নীল কষ্টে লাল দুঃখে রঞ্জিত আমি ,
তবু এই মন সবুজের পানে সমকামী ।
চেয়ে থাকি বিভোরে উদাসী বিহঙ্গের পানে ,
কবে যেন সুখের বার্তা পৌঁছে দেয় কানে ।
আশায় আশায় মন বয়সের ভারে ,
বিদগ্ধে বিবর্ণ ঝলসানো জগত সংসারে ।
আঁখি যুগল তৃষ্ণার্ত, তনূ পুড়ে ছাই ,
ভাবনার ঘুরপাকে মিলে না স্থায়ী ঠাই ।
মৃত্তিকার ঝিঁঝিঁপোকা কানে এসে বাজে ,
না পাওয়ার বেদনাতে বিরহের ভাঁজে ।
অবশেষে বেদনা... না পাওয়ার ছলে ,
দিবারাত কেটে যায় আঁখিজল ফেলে ।
এই তো জীবন আমার, আমি বঙ্গবাসি ,
শুধু গর্বই করেছি , আঁখিজলে ভাসি ।
পাওয়ার এতটুকুও হয়নিকো পাওয়া ,
তবু ছিল বুকে আমার অফুরন্ত চাওয়া ।
কুটিলের ব্যভিচারে সাঙ্গ আমার জীবন ,
কপালেরে দোষে গেলুম আমি আমরণ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।