অসচেতন বঙ্গজাতি
- বেঞ্জিন বেঞ্জয়েট

পত্র কেন বিবর্ণ গোড়াতে কোপ মেরে বলি ,
কিছুই করিনি আমি তবু কেন পড়লো ঢলি ?
সকলের কাছে বলি দেখো গাছের কাণ্ড ,
কিছুই না করতেই নিজেকে দেয় মৃত্যুদণ্ড ।
এতো কিছু দিলাম তারে সার পাউস খৈল ,
সব আমার দান অবদান বিফল'ই হইলো ।
পাবলিকের মাথা সব উপর দিকে থাকে ,
কার'বা সময় আছে গোড়াতে নজর রাখে ?
মরা পাতা ঝরা দেখে তাজ্জব বনে হাসে ,
অন্তরেতে গৃহকর্তাকে বড়ই ভালোবাসে ।
কেহই দেখেনা চক্ষু খুলি গোড়াতে কোপ মারা ,
অথচ এই পাবলিক গোড়াতেই কিন্তু খাঁড়া ।

কবে এই বঙ্গজাতি হবে সচেতন ?
আর কত ফেলবে অশ্রু করিয়া ক্রন্দন ?
হায়রে বঙ্গমাতা জন্মালেই শুধু কোটি সুত ,
মানুষ করোনি তুমি , করেছ সবাইকে ভূত ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026