বিক্ষুব্ধ আস্ফালন
- বেঞ্জিন বেঞ্জয়েট

আজও পারি না ধরণী হতে কিছু নিতে শিখে ,
লক্ষ্য করি ধরণীর ঘূর্ণনগতি আজ পেছন দিকে ।
শিখে নিবো কি ছাই ?
ধরণীতে তো মানুষের মতো মানুষ আর যে নাই ।
মানুষের আচার মানুষের নীতি বদলে গেছে সব ,
মানুষের গঠনে মানুষ আজ করেছে ছাগল প্রসব ।
যেদিকেই তাকাই ছাগলগুলি সব প্যাঁ প্যাঁ করে ,
যাহাই করে সব অধমের কাম, মানুষের রূপ ধরে ।
ভালো মন্দের বিচার, তাদের মাঝে খুঁজে নাহি পাই ,
সদা'ই তার একই চিন্তা , শুধুই করে খাই খাই ।
খালি হলে উদর , যাহা পায় সম্মুখে দুমড়িয়ে খায় ,
সে চেতনা কি আছে কিবা ন্যায় আর কিবা অন্যায় ?
জানা কি তার আছে, কিবা পাপ আর কিবা পুণ্য ?
ছাগল হয়েই ওই নির্বোধ নিজেকে ভাবে সে ধন্য ।

তাই যে আমি মানুষ হয়ে কিবা একা করতে পারি ?
চাহে এ মন চলে যাই আমি যথা শীঘ্রই ধরণী ছাড়ি ।
চাইলেই তো পারি না যেতে যখন তখন ...
মানুষ হয়ে জন্ম নিয়ে মনেতে রইল বিক্ষুব্ধ আস্ফালন ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026