আফসোসে মরে থাকিয়া বেঁচে
- বেঞ্জিন বেঞ্জয়েট
সুখ সুখ করে ...সুখের পিছে ঘুরে
পাইনি তবু সুখের মাত্রা ...,
প্রত্যহ সে সুখের তরে ... নীলাভ কণ্ঠস্বরে
যদিও অব্যাহত আমার যাত্রা ।
টাকার পিছে ঘুরি ... টাকা গুনি কুড়ি কুড়ি
তবু সে টাকা সুখ দেয়না ...,
মেঝেতে টাকা'তে লুটি ... যেন সে গায়েতে ফুটি
সাজে সে অশান্তির হায়েনা ।
বাড়ালাম বিঘা শতেক জমিন ... মিলেনি জামিন
নিলো সে ঘুম কাড়ি ...,
বাড়ে হতাশা নির্ঘুমে ... নিঃশ্বাস আঁটকে দমে দমে
থাকি একিলা বস্ত্র ছাড়ি ।
বানালাম বিলাসী প্রাসাদ ... বয়সের ভারে গেলো দাঁত
তবু সুখ যেন অমাবস্যার চাঁদ ...,
সুখটা আসলে কিবা ... খুঁজে ফিরেছি রাত্র দিবা
চাহি সুখ মিলে শুধু সংঘাত ।
মানবের চর্ম অনুভূতি ছাড়া ... তাই তো সদাই সর্বহারা
সুখ কি মিলবে এসে যেচে ?
আত্মাটা যেন অপ্রাপ্তির আলয় ... তুষ্টি মিলাতে ব্যর্থ হয়
আফসোসে মরে তাই থাকিয়া বেঁচে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।