মিলাতে পারিনা তাল
- বেঞ্জিন বেঞ্জয়েট

কেউ কোনোদিন আমাকে প্রশ্ন করেনি ... কি চাই আমি
আপন জীবন রাখি অন্যকে মূল্যায়ন করাটাই ভীষণ দামী ।
জীবনের উপলব্ধি কে কিভাবে নিতে পেরেছে হয়নি জানা ,
সংসার সমরঙ্গনে সুধীগণ আজি অনেকটাই হয়েছে কানা ।
সপ্তদর্শী নামে নামে ... কর্মে হেরি বেজায় অন্ধ গোঁয়ার ,
দিনে দিনে অন্তর গহীনটা বানিয়েছে অমানিশার খোঁয়াড় ।
দেখেও যেন না দেখার ভাণ ... শুনেও না শোনার ভাণ ,
কর্মের কথা কিবা বলিবো ... শকুন্তলার ভূমা শয়তান ।
নিজেকেই শুধু পন্ডিত ভাবি কপাল পোড়ায়েছে অনলে ,
সম্মুখপানে যাহাই পেয়েছে এনেছে টানি আপন দখলে ।
যদিও তাহা অন্যের হক দেখি নাই তার ভাবার অবকাশ ,
ভাবিতে দেখি নাই করিতেছে সে যে আপনারই সর্বনাশ ।
নামে ইসলাম প্রভুর বান্দা রাসুলের উম্মুত কামে ইবলিশ ,
কিবা ভাবিয়া সদাই সে যে থাকে সাজি বেক্কল খুবিশ ।
ভাব প্রকাশে বেজায় গম্ভীর ... অন্তর নাস্তিকের পাড়ে ,
সব ভুলি মানব আজি বিভোর ঘুমন্ত জগত সংসারে ।

জানি একদিন সব পিছে ফেলি চলে যাবে সবই ছাড়ি ,
আজি কেন ভুলে থাকে সব , পরে কেন সাজে সে ফেরারি ?
মানব কি তব এতোই বোকা... ধরার শ্রেষ্ঠ প্রাণী ... ?
আমার মনেতে কেন এমন বখাটে প্রশ্ন টানিয়া আনি ?
মুক্তি চাই দয়াল সব কিছু থেকে ... আমি যে বেসামাল ,
দুনিয়ার হালে অসুস্থ আমি , মিলাতে পারিনা কোনই তাল ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026