সুখ নেই মনের অলিন্দে
- বেঞ্জিন বেঞ্জয়েট
আর সুখ নেই আগের মতো ... মনের অলিন্দে ,
আর আসেনা আগের মতো উদরে বেদম ক্ষিধে ।
মনটা এখন মরে থাকে চার দেয়ালের মাঝে ,
মন আর বসে না কোন উৎসাহে কোন কাজে ।
পাড়ি দিয়েছি জীবনের অনেক পথ অনেক ধাপ ,
আজ কেন জানি মনে হয় বড় হওয়াই হয়েছে পাপ ।
ছোট ছিলাম বেশ ছিলাম ... ছিলনা এতো ফিকির ,
ছিল না বালাই কিবা ফল পাপের কিবা সে নেকীর ।
ছিল না কর্ম, ছিল না মর্ম, ছিল না ঝুঁট ঝামেলা ,
সারাদিন কেটে যেত হাসি উল্লাসে করিয়া খেলা ।
যতসব মরণ হয়েছে বড় হওয়া , বুদ্ধি বাড়া ,
আজ আমার কেউ রাখেনা খবর , হয়েছি সর্বহারা ।
আজ আমাকেই রাখতে হয় সবার খবর ...,
মরে গেলে আমাকেই বুঝি খুঁড়তে হবে আপন কবর ।
কেহই আমার নেয়না খবর ... কেমন আছি ,
জীবন যুদ্ধে পেরেশান হয়ে কভু মরি কভু বাঁচি ।
মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করে মরি ...,
মহাপাপ ভেবে বিধাতার কাছে পাঠ করি সরি ।
সবাই ভালো হলে এ ধরায় বসত মধুর লাগতো ,
জীবনের উপর মান অনুরাগ নির্ঘাত কমে আসতো ।
যা ভাবি ... অলীক লাগে ... ,
যে গাছে ফুল ফোটে না, তা না রাখাই ভালো বাগে ।
সব মিলিয়ে বড়ই বিষম লাগে ... ,
ঘুরে ফিরে শুধু আঁখি ঝরাই ঘাতের চিহ্নিত দাগে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।