অমসৃন পথ
- বেঞ্জিন বেঞ্জয়েট

জীবনের পথ বড় অমসৃণ হলো ...,
যে পথ আমার হবার নয়, সে পথই হয়ে গেলো ।
যারেই বিশ্বাস করেছি আমি, করেছে অমর্যাদা ,
একে একে খুঁজে পেয়েছি অগণিত হারামজাদা ।
চেহারা সুরতে দেখি যেন ডাগর ডাগর কদু ,
এমনভাবে কথা বলে মুখে যেন দু'সাগর মধু ।
অন্তরে রাখে তার কাল নাগিনীর মরণ বিষ ,
অবশেষে পেয়ে যাই বিশ্বাসের বকশিস ।

আসমুদ্রহিমালয় ছেয়ে গেছে প্রতারকে ,
ভুলে গেছে কিবা প্রাপ্য পরকালে স্বর্গ নরকে ।
শুধু জীবনের মায়ায় অসুরকে করেছে আপন ,
ন্যায়-নীতি-সত্য-নিয়ম'কে করেছে দাফন ।
বিবেককে রেখেছে পিছনের ছেঁড়া পকেটে ,
শূন্যের উপর গড়ছে জীবন অসৎ পথে খেটে ।
সম্মুখেতে বেজায় চমক, অন্দরেতে সর্বহারা ,
বুঝবে সেদিন ...যেদিন হবে ভিটে ছাড়া ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026