আপনে বাঁচলে বাপের নাম
- বেঞ্জিন বেঞ্জয়েট

কেহ কিছু দেয়নি কোন কিছু পাইনি দান প্রতিদানে ,
দেখেছি আঁখি মেলে ছিঁড়েছে বাঁধন স্বার্থের টানে ।
রক্তের টানের চেয়ে স্বার্থের টান বড় বলেই জানে ,
কিছুই এসে যায়নি আত্মবোধে আর মান সম্মানে ।
দেখিনি কারো মুরোদ ছাঁকা তুলসীর পাতা হতে ,
সবাই চলেছে ভেসে শনির হাত ধরে অহিতের স্রোতে ।
দেখেছি কুড়াতে কুড়ানি সব কুড়ায়েছে বদনাম ,
দেখেছি বলতে মুখের উপর "আপনে বাঁচলে বাপের নাম" ।

কেহ দেখেনি ভেঙেছে হৃদয়, হয়েছে খান খান ,
কেহ ভাবেনি পিছনে আমার কত ছিল যে দান ।
নাইবা ভাবলো দানের কথা ... ভুলবে কেন নীতি ?
নীতি ধরে চললেই তো ফিরে আসে প্রীতি ।
প্রীতি ফিরে আসলেই তো ভুলবে সবাই দেমাগ ,
ভুলবে সাথে হিংসা বিদ্বেষ ভুলবে লোভ রাগ ।
শনির অহিত সব ভুললেই আসবে ফিরে আসল সুখ ,
তবে তো জুড়াবে প্রাণ মন্দির দেখলে সবার মুখ ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026