ভুলিনা পথ , পথ ভুলে মোরে
- বেঞ্জিন বেঞ্জয়েট
পথ ভুলিনা আমি , পথ ভুলে মোরে... ,
ভাগ্যের জোরে কিছুই হয়নি,
যা হয়েছে গায়ের জোরে ।
নিমতলি গাঁয়ের মেটোপথ ধরে ...,
ছিল চলাচল দিবানিশি মোর ,
আছাড় খেয়ে খেয়ে ফিরেছি ঘরে ।
ঘরের উঠোনেতেই তালগাছের চাষ ... ,
প্রতিদিন হেথায় শকুনের আগমন ,
তারই গন্ধে বাহিত জীবন, হয়নি সর্বনাশ ।
সংজ্ঞা ছাড়া জীবন, সর্বনাশের কিবা বাঁকি ...,
খুঁজেছি যতপথ, হয়েছে সব বন্ধ...
আলেয়ার আলো সব দিয়েছে ফাঁকি ।
বসি ভাবি নির্জনে, নয়তো একা সর্বহারা ,
তারায় তারায় চলে হরষ খেলা
তবু তারও কেহ সর্বহারা ..." ওই ধ্রুবতারা" ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।