মুখ বুজে সহি
- বেঞ্জিন বেঞ্জয়েট
পৈতৃক সূত্রে পাওয়া পাঁচকাঠা জমি ...
তাও সে ওই গাঙের পাড়ে ...,
জীবনের হিসেব আধা আধা মিলে
ফিফটি পারসেন্ট হারে ।
ছয় মাস যায় সে জমিনের ধানে
বাঁকি ছয়মাস লাগে যে কেনা ,
কোন সালেই যে পারিনা শুধতে
থেকে যায় আমার পুরাণ দেনা ।
এই সালেতে যোগ হল আবার
নোতুন করে দেনা দ্বিগুণ ...,
বছিরের হাঁস ধান্য খেয়ে
দিয়ে গেলো যে কাটা ঘায়ে নুন ।
এক সময়ে এই হাঁসই ছিল
আমার জীবনের পথচলার মাধ্যম ,
আজ এই হাঁসই দিলো যে মোরে
অদৃশ্যেতে উত্তম-মধ্যম ।
যে হাঁস নিয়ে লিখেছিলেম আমি
গগণজোড়া সুরেলা গীত ...,
হাঁস বিনেতে গাঁয়ের পরিবেশ
ওঠেনা জমে , লাগে যে ভীত ।
গাঁয়ের পরিবেশে পুকুর জলাশয়
খাল বিল নালা যা কিছু আছে ,
সবকিছুই যে মৃত মৃত লাগে
হাঁস বিনেতে আমার কাছে ।
আজ সেই হাঁসই হল যে আমার
জীবনের উপর বাঁধা বেত্র ,
কপালের দোষে দোষী যে আমি
হাঁস হয়েছে উছিলা মাত্র ।
মুখ বুজে থাকি , বিধাতাকে ডাকি ,,
সময়ের দুর্দিন হৃদখাতায় লিখে রাখি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।