অসৎ কাজের কাজী
- বেঞ্জিন বেঞ্জয়েট

সৎ কাজে কেউ নয় রাজী ,
অসৎ কাজে সবাই কাজী ।
এ কাজেতে বেজায় বাজাবাজি ,
সত্য কাজে করছে কারসাজী ।
দেশ চালায় সকল গাজী ,
গাজী নামে সকল পাজী ।
করছে সবাই ধান্দাবাজি ,
কাজের কাজ হয়না আজি ।
সোনা হেরায় কয়লা মাজি ,
রাখছে সোনা উদর মাঝি ।

জনগণকে দেখায় কলা ,
কলার মাঝে সকল ছলা ।
ভৌতিক সব হচ্ছে বলা ,
যা বলার নয় তাই হচ্ছে বলা ।
বলতে বলতে শুকছে গলা ,
তবু হয়না শেষ তাদের বলা ।
বাড়ছে তাদের ভুবন তলা ,
দেশের কানে দিচ্ছে মলা ।

জনগণ শুধু হুদাই হাতাই ,
যুগে যুগে মুখে পড়ছে ছাই ।
কাটছে যুগ আশায় আশায় ,
আশার বুকেতে কিছুই নাই ।
কাটেনা যুগান্তরে হুতাশ হায় !
তবু বত্রিশ দাঁতের হাসি দেখতে পাই ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026