ক্রীত দাসে উড়ায় কেতন
- বেঞ্জিন বেঞ্জয়েট

কিবা জানে মন উড়ায় কেতন চেতনের আশে ,
লুটে নেয় কেতন সাড়ে তিন আনায় ওই সন্ত্রাসে ।
সবুজে মাখি আর হাজার পশমে গড়ি ওই কেতন,
হায়েনার আঘাতে বুকটা ফেটে ঝরিল তাজা খুন ।
তাজা খুনে হয়ে গেলো লালে লাল কেতনখানি ,
সন্তান হারা মায়ের রোনাজারি মাথায় ঢালি পানি ।
পুরো ফ্যামিলি হতাশগ্রস্ত , লুটেরা দখলে দিশেহারা ,
ছাড়ে না ! আজও ছাড়ে নি দখল ওই লুটেরা ছাড়া ।

তবু তাদের মুখে জয় কীর্তন ধ্বনি সোনাওয়ালা ,
শুনে শুনে পড়শি দিশেহারা কানে লাগে যে তালা ।
তাদের ভবন তালা ছাড়া, পড়শি পারেনা ঘুমাতে ,
কখন বুঝি লুট হয়ে যায় সর্বস্ব , কিরণ ঝরা রাতে ।
ভাসে যেন তারা অনন্ত দরিয়ায় , মিলেনা যে কূল ,
যায়নি! যায়না মায়ের বিধবা বেস, ঝোলেনি নাকফুল ।
দেখেও দেখেনা শুনেও শোনে না, মুখেতে শুধু বোল ,
ক্রীতদাসে উড়ায় কেতন, পেটপূর্ণ তার মৎস্য ঝোল ।

কবে যাবে এই নিষ্ঠুরতা কবে যাবে স্বার্থের হানাহানি ,
কবে ফুটবে মায়ের মুখে হাসি , দূর হবে আঁখি পানি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026