ওরা পরদেশ সাজায়
- বেঞ্জিন বেঞ্জয়েট

হিমালয় শৃঙ্গকে শুধালো মূষিক... নতশিরে ,
কেন মোরে জন্মালে প্রভু এহেন জঙ্গল ভীরে ।
জন্ম দিয়েও হওনি ক্ষান্ত ...পাঠালে বঙ্গদেশে ,
যাহার প্রাণীকুলের বচনে অদৃশ্যে যাই ভেসে ।
কখনো আমার সেই বচনে বন্ধ হয় যে দম ,
বচন তাহার তোমায় ছাড়ে , কর্ম অধিক কম ।
যাহাই বলে সব বানোয়াট, মিথ্যের ছড়াছড়ি ,
মনে হয় আমি মূষিক হইয়া গলাতে ঝুলাই দড়ি ।
তাহাদের গায়ে কিসের রক্ত করিয়াছে প্রভু দান ,
এতো মিথ্যে এতো ভৌতিক তবু যায়না তাদের মান ।

হিমালয় হাসি জবাব দিলো যে 'ওরে মূষিক বেটা' ,
আমার কি এতো দায় পড়েছে জন্ম দিবো ল্যাটা ?
তুই যে এতো উদার ভাষী যার কথা গো বলিস ,
শুকুর পড়ি জন্ম আমার তাহাতে হয়নি ভাগ্যিস ।
ওই দেশের প্রাণীকুল গুলোর মনেতে হিংসার জট ,
পিন্দনের তরে নাই যে বসন মুখে শুধু ফটফট ।
স্বার্থের তরে শুধুই তারা বুনাই গ্যাঁড়াকলের জাল ,
নিজেই মরে সেই গ্যাঁড়াকলে রাখেনা কভু তাল ।
আপন ঘর উজাড় রাখিয়া পরদেশ সাজায় আপন নামে ,
পরদেশ ওরা সাজাইয়া তোলে আপন ঘর চালায় রামে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026