স্বপ্ন দেখেছি
- নীল আকাশের মেঘ
আমি স্বপ্ন দেখেছি
একটি সবুজ মাঠের
একটা বহতা নদীর
কয়েকটি ব্যাঞ্চ
আর কতপিয় বন্ধু।
আমি স্বপ্ন দেখেছি
একটা আকাশ
কয়েক টুকরো মেঘ
একটি ধানের জমি
একটা নৌকো।
আমি স্বপ্ন দেখেছি
একটা মেঠো পথ
সবুজ বৃক্ষ
পাখিদের কোলাহল
একটা রঙিন ঘুরি
ফড়িঙের পিছু ছুটাছুটি।
আমি স্বপ্ন দেখেছি আমি শিশু কিশোর
ধাপরিয়ে বেড়াচ্ছি পথ ঘাট মাঠ
সাঁতরাচ্ছি পুকুরের জলে
মাছ ধরেছি ডুব দিয়ে
আমার স্বপ্ন বেড়েই চলে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।