বিদ্রোহী নজরুল
- বেঞ্জিন বেঞ্জয়েট

অনেকে অনেক কিছুই লিখেছে কারোই নেই একটু ভুল ,
কেহ লিখেছে স্মৃতির মূল কেহ দুখু কেহবা বিদ্রোহী নজরুল ।
কেহ লিখেছে বাংলা ভাষার কোষাগার কেহবা গ্রন্থাগার ,
কেহ লিখেছে তিনি এক দুর্দান্ত তরণী দুস্তুর পারাপার ।
কেহ লিখেছে জাতির জাগতিক শক্তি কেহবা বাঙলাদিশারী ,
সবাই যারা লিখেছে অর্ধেক তার নর আর অর্ধেক তার নারী ।
আমি মুগ্ধ বিমুগ্ধ কবির গুণকীর্তনে গুণ সমাচারে ... ,
কবি যা বলেছেন আজ তা পেয়েছেন সমঅধিকারে ।
যুগে যুগে তিনি দানে প্রতিদানে ছিলেন যেরূপ কঠোর ,
আজ তার বহিঃপ্রকাশ সমান তালে চলছে সকলের জঠর ।
চলছে সমানে সবার মাথা সবার চরণ সমতালে সমস্থানে ,
কেহ চেয়ে নেই কেহ বসে নেই কারো আশায় কারো পানে ।
আজ যদি বেঁচে থাকতেন তিনি , দেখতেন প্রাণটা ভরে ,
পাওয়ার তরে আনন্দঅশ্রু ঝরাতেন হয়তো মাকে বুকে ধরে ।

একদিকে সুখ পেতেন , অন্যদিকে হয়ত পেতেন দুঃখ কঠিন ,
দেখে ওই মায়ের ঘাড়ে চেপে থাকা রাজনৈতিকের ভূত জীন ।
এই ভূতের তরে হয়তোবা শেষ হতো তাঁর কলমের কালি ,
আফসোসে তিনি মাথাটা ঠুকে মরে যেতে চাইতেন খালি খালি ।
যে'ই করুক জন্ম হেথায় , একটা আফসোসে মরতে হবে তারে ,
স্বার্থপরের দল বেহুদায় চাপায় উদর পিণ্ডি বুধোর ঘাড়ে ।
নামে শুধু মজলুম জননেতা, কামে সব হায়েনার গোষ্ঠীধর ,
ভোটের সময় রক্তের আপন , ভোট পেরুলে হয়ে যায় পর ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026