এসো বৃষ্টি
- নীল আকাশের মেঘ
এসো বৃষ্টি স্বপ্ন পূরণ করি তোমায় দিয়েই
তাকে ছুঁতে না পারি
তোমাকেই ছুঁয়ে দেই
তুমি অভিমান করবে না তো?
তার মত তুমিও দূরে সরে যেতে চাইবে না তো
নতুবা যখন আসবে কাল বৈশাখী ঝড় হয়ে আসবে না তো?
আমি সইতে পারি না এই বেদন
সে বুঝে না
তুমি বুঝবে তো হে বৃষ্টি?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।