ডাকি ঐশ্বরিক দূত
- বেঞ্জিন বেঞ্জয়েট
স্বর্গ থেকে পাঠাক খোদা ঐশ্বরিক এক দূত
মানব নামে দৈত্য সকল করুক একটু শ্রুত ।
নষ্ট পথের শ্রীভ্রষ্ট সব জাগুক দূতের শিরণিতে
শ্রোতব্য সব জ্ঞাত হোক দূতের শ্রীমান বাণীতে ।
ফিরুক জ্ঞান জাগুক হৃদয় হৃদবিলাসী ভন্ডগণ ,
জাগুক প্রাণে মায়ার বাঁধন ফিরুক সকল অন্ধগণ ।
উদর মাঝে নাইরে গ্রামার মস্তকে নাই চতুষ্পাঠী ,
নিজের ঢোল নিজেই পিটি চতুস্খন্ডে দেয়রে ফাটি ।
গুণ ছাড়া সব মানুষ গুলো শীর্ষস্থানে গুণ্য ...,
উহার দরুণ দেশের ভাব বিশ্বের কাছে বৈগুণ্য ।
হিতাহিতে পুরোই নির্বোধ, মানুষ নামে যন্ত্র পেষক ,
কালি মাখা অন্তর নিয়ে সেজেছে সকল ভেলক ।
লাজে মরি ঘৃণায় মরি , মরি দেখে তাদের ভঙ্গিমা ,
তাই তো হায় বঙ্গমাতার যায় না চরিত জড়িমা ।
তাই তো ডাকি ঐশ্বরিক দূত জলদী আসার তরে ,
সকল কালো কেটে গিয়ে আসুক আলো মায়ের ঘরে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।