রোদবৃষ্টির কাব্যি
- সুদীপ তন্তুবায় নীল

বৃষ্টি কারো নয়
মেঘের ছাতা ঘোমটা হলে
জীবনটা নয় ছয়,
থই থই পথ পথেই আবার
নতুন পরিচয় ।

রৌদ্র কারো নয়
আগুন আগুন বাষ্প জলে
পাথর পড়ে রয়,
মরু মরু ডহর মায়া
সাহসী নির্ভয় ।

লাগাম ধরে আঁধার পাঠায়
শ্বেতঅশ্ব নিশির খোটায়
তাই বৃষ্টি কারো নয়
রৌদ্র কারো নয়

রৌদ্র পোড়ে না, পোড়ায়
বৃষ্টি ভেজে না, ভেজায়


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২০-০৫-২০১৬ ১০:০০ মিঃ

দারুন....