এপিঠ ওপিঠ
- বেঞ্জিন বেঞ্জয়েট

সবই যেন এপিঠ ওপিঠ এই চোখের দেখা ,
দুনিয়া দিয়ে পরকালের সবই যেন ঢাকা ।
দিন দিয়ে যেমন রহিছে কালো রাত্রি ঢাকা ,
মিথ্যা দিয়ে সত্য ঢাকা , মানসপটে আঁকা ।
ভুল দিয়ে শুদ্ধ ঢাকা , ভালো দিয়ে মন্দ ,
মেলামেশা রহিছে ঢাকা, দিয়ে ওই দ্বন্দ্ব ।
ভালবাসা রহিছে ঢাকা... বিরহ কলহ দিয়ে ,
মানব আত্মা রহিছে ঢাকা পশুত্বকে নিয়ে ।

বঙ্গমাতা রহিছে ঢাকা মন্দের গ্যাঁড়াকলে ,
পিষ্ট হচ্ছে বঙ্গবাসী সেই কলেরই তলে ।
রক্তে রঞ্জিত মাতার আঁচল, বিশ্ববাসী হাসে ,
অনভিজ্ঞ চালক সকল, প্যাসেঞ্জারে ফাঁসে ।
জানলো নাকো মন্দের পিঠ কেহই পাল্টাতে ,
শিখল নাকো কেহই আজো ওপিঠ উল্টাতে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026