প্রহসনে আমি এবং বঙ্গমাতা
- বেঞ্জিন বেঞ্জয়েট

আমার সনে আমার সহোদর সকল আপনজন ,
ভালবাসার নামে কষেছে লাভের অঙ্ক, করেছে প্রহসন ।
আলোর পথে উঠিয়ে দিয়ে সম্মুখে দিয়েছে জমাট বাঁধ ,
সামর্থ্য থাকলেও দেখায়নি পথ, করিনি আমি প্রতিবাদ ।
ভালবাসার নামে তারা দেখিয়েছে আমায় অথৈ সাগর ,
সাগরের জলে ফেলে দিয়ে আমায় রাখেনি আর খবর ।
সরি ... তারা রেখেছে... বাতাস এসে বলে যায় কানে ,
মরি বাঁচি বড় এটা নয়, থাকিনা কেন তাদের সন্ধানে ।
এই খবর রাখে তারা ... স্বার্থের ধরা স্বার্থ ছাড়া চলেনা ,
শুনে তাদেরই মুখে পাগলও নাকি স্বার্থ ছাড়া নড়ে না ।
তবে আমি কেন জন্ম নিলাম স্বার্থপরের পেটে নিঃস্বার্থে ,
নিজেরে সাগরে ভাসিয়ে, ভাবি তাদের নিয়ে কোন অর্থে ?
ভেবে পাইনা কূল , পাইনা ভাসার শেষ কোথায় ... ,
ফিরে পেতে চাই আঁতুড়ের ঘ্রাণ , জন্ম আমার যেথায় ।


শ্রীবুদ্ধির হয়না শ্রীবৃদ্ধিসম্পাদন ক্রমশ শ্রীভ্রষ্টে নির্বাসন ,
আমার এই ক্ষুদ্র জীবনের সাথে সবাই করেছে প্রহসন ।
করেছে যেমন বঙ্গমাতার সনে কুড়ি কোটি তার সন্তান ,
যে গর্ভাশয়ে তার ভ্রূণবিকাশ তারই সে রাখেনি সম্মান ।
যুগান্তর ধরি মায়ের সনে করেছে শুধু প্রহসনের খেলা ,
আপন হস্তে অন্ধ করে মায়েরে দেখায়নি আলোর বেলা ।
খাদ্য বস্ত্র বাসস্থান সবটিতেই করেছে প্রহসন নিনাদ ,
মায়ের অলঙ্কার লুট করে ভিনদেশের সনে করেছে আঁতাত ।
কালের সাক্ষী ওরা চায়নি কোনোদিন মায়ের হাসি মুখ ,
ওরা পেশীবলে সেজেছে গর্বিত সন্তান, দখল করেছে বুক ।

দখল করেছে বুক বটে , দেখায়নি আপন বুক মা'কে ,
দুখের সাগরে কেঁদে মরে মা বেদনার সফেন ওঠে জীবনবাঁকে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026