পাইনি মানুষের মর্যাদা
- বেঞ্জিন বেঞ্জয়েট

যদি কেউ কারো স্বাধীনতাকে জোরপূর্বক ছিনিয়ে নেয় ,
যদি কারো চলার পথ ক্ষমতার বলে রুদ্ধ করে দেয়... ,,
বলতে পারো কেউ পাঠকবৃন্দ কিবা কপালে তার ন্যাস্ত,
আমি বলি জীবন তার পরম উপাধিতে "খ্যাঙরাখ্যাত" ।
যত আবর্জনা যত নোংরা উপদ্রব সদাই দিবে যে হানা ,
বাঁচবার তরে যত সন্তরণ ততই আসবে ঘনে কচুরিপানা ।
শুধুই পাবে সে হানার কল্লোল , সফিনে ভরবে গাত্র ,
অযুত বাধা-সমুদ্র পাড়ি দিলেও শুরু নব বিঘ্ন সবেমাত্র ।
পুঁজি তার নয়নের নোনাজল ... নাকশিরা দিয়ে ঝরে ,
ছ্যাঁচড়ায়ে সে উঠলে কূলে , আকাশ ভাঙি মাথায় পড়ে ।
দেখেছি মোরা চিরকাল ধরে সঙ্গীহীন বিহঙ্গের পথচলা ,
যার আঁখিজল 'শিশির' নামে সবুজ তরুকে করেছে ধলা ।
পাহাড়ের বুকফাটা ক্রন্দনে ঝর্ণা নামে ঝরেছে তার অশ্রু ,
যার অশ্রুতে সাগর ভরেছে, বহন করেছে হাজারো শতদ্রু ।
নিশির ডাহুক কেঁদে চলে সদাই কেবা বোঝে তার যাতন ,
দুঃখে তার... ধরা কাঁদে, কেবা বোঝে তার বৃথা আবেদন ।
চাওয়া তার যে বিশাল ব্যাপক , কেবা বোঝে তার হৃদয় ,
গাধা পিটিলে এই ধরাতে ... সে কি কভু হায় মানুষ হয় ?
থাকলে এ ধরায় গাধার অনুরূপে , মানুষ কি বলি তাকে ?
গাধার চোখে গাধা'ই সব ভূপাল বানিয়েছে মানুষ যাকে ।

এই আমি হ্যাঁ আমি ... পাইনি ধরায় মানুষের মর্যাদা ,
সবার আঁখিতে গাধা হয়ে রহি , কখনোবা হারামজাদা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026