জীবন খেলা
- বেঞ্জিন বেঞ্জয়েট

ওই আড়েতে গামছাখানি দে নারে মা দেনা ,
মারে... ওমা আমার রেহেনা ............... ।
বাবা টানছে কল্কী হুঁকা বিহানে পান্তা খেয়ে ,
স্বস্তি আনে ভাঙা জীবনে মেয়েরে কাছে পেয়ে ।
মহাজন বাবু কাজের তরে বলেছিল সন্ধ্যা বেলা ,
বিহানে ভোলা কাজে ঢুকতে করেনা যেন হেলা ।
নোতুন নাও বাঁধিছি কাল নদেতে জোয়ার দেখে ,
না গেলে সে সব আশ মোর অশ্রুতে যাবে মেখে ।
তাই যে ভোলা বিহানে উঠি ছুটিছে কাজের পানে,
হাভাত জীবনের ক্ষুধা মিটাতে রোজই জাল টানে ।
নদের জোয়ারে জাল টেনে চলে, ধরে অযুত মৎস্য ,
অযুতের বিনে দু'মুঠো ভাত তার জীবনের উৎস ।
হররোজ খাটি জীবনটা মাটি তবু পারেনা কুলাতে ,
জীবনটা যেন মিশে আছে তার বোশেখির ধূলাতে ।
স্বয়ং ভোলা জানেনা যে ভিতরে কিবা ব্যাধি তার ,
ক্রমান্বয়ে গাঢ় হয়ে গেছে ভিতরের ব্লাড ক্যান্সার ।
জাল টানতে মাঝে মাঝেই তার জ্বর আসতো গায়ে ,
খানিক লগণ বাসন্তী'রঙ ছেপে আসতো হাতেপায়ে ।
হামেশাই তার রুচি থাকেনা কোন খাবারের প্রতি ,
হামেশাই তার থেমে যেতে চায় জীবন চলার গতি ।

হঠাত একদিন অকেজো ভোলা আছে বিছানায় শুয়ে ,
তীব্র জ্বর রক্তিম চোখ মাথাটা পড়েছে একেবারে নুয়ে ।
মহাজন আসি ভোলা ভোলা ডাকি হয়েছে সে অস্থির ,
ব্যারামের কথায় দূরেতে পালায় মাটিতে মিশিয়ে শির ।
ভোলার গিন্নী ডাকি মহাজন চাহে কিছু কড়ি ধার ,
কড়ির কথা শুনি মহাজন বাবু পথ খোঁজে পালাবার ।
কড়ির অভাবে হয়না সেবা মরণ তার পুঁছেছে দ্বারে ,
ধুলিমাখা জীবন আঁধারে মিশে রাতের অন্ধকারে ।

এইতো ধরা ... এইতো জীবনের খেলা ,
দিনের আলো থাকতে কারো কারো নামে সন্ধ্যাবেলা ।
ধনী থাকতে আসেনা কাজে , না থাকলে মন ,
মন থাকলে সবার মাঝে দুঃখ জড়ে না তেমন ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026