বিকৃত ইতিহাস
- বেঞ্জিন বেঞ্জয়েট

ভুলি নাই আজো ভুলি নাই সেই ইতিহাস ...,
কে দিয়েছিল ঠ্যাস আর কে দিয়েছিল বাঁশ ।
সব যেন চোখের ডগায় ভাসে জ্বলজ্বল করে ,
ফেরারি হয়ে বারেবার তা উঁকি মারে অন্তরে ।

সব ছিল বাঙ্গাল ছেঁড়া লুঙ্গি পেন্দনে "লাঙ্গল পাশ" ,
ধূলি দিতে তাদের চোখে লাগেনি দিন ক্ষণ মাস ।
চোখে চোখ ফেলে একটা হাসিতেই নিয়েছিলে মন ,
যারে দিয়েছিল মন বোঝেনি সে যে ছিল দুশমন ।

সু'দূরে বসেছিলে বাঙ্গালের হাতে তুলে দিয়ে লাঠি ,
সাত সমুদ্র রক্ত দিলো বাঙ্গাল তার সে বক্ষ ফাটি ।
হায়! নেতা... তুমি দেখলে খেলা আসমানে বসি ,
পাষাণ তুমি কাঁদো নি, সেদিন কেঁদেছিল রবি-শশী ।

নেতা, যখনই দেখলে সমাপ্তির পথে সে লীলাখেলা ,
তীরে ভিড়ে দিলে তুমি তোমার জয়ের ভেলা ।
উড়ালে কেতন মনের মতন তুমিই থাকলে আগে ,
বিকৃত করলে ইতিহাস তুমি আঁধারে আগে ভাগে ।
চাইলে তুমি একনায়কতন্ত্র, রুদ্ধ করলে সবার বাক ,
জননীর সন্তান তোমার কর্মে হয়েছিল যে নির্বাক ।
ভুলি নাই আমি আজো ভুলি নাই সেই বাসন্তীলাশ ,
কে দিয়েছিল ঠ্যাস , আর কে দিয়েছিল বাঁশ ।

আজ ডিজিটাল পোলাপাইন মুখে ফেনা তোলে ,
তুমিই নাকি জাতিকে টেনে তুলেছিলে কূলে ।
জাতি নাকি ভেসেছিল অন্ধকার গভীর সাগরে ,
আরে তুমি তো সে সময় ছিলে আসমানে ডরে ।
ভুলি নাই আমি ভুলি নাই সেই ইতিহাস ,
কে দিয়েছিল ঠ্যাস আর কে দিয়েছিল বাঁশ ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026