জীবন নিয়ে তামেশা
- বেঞ্জিন বেঞ্জয়েট
চেয়ে দেখ তোরা আজকের ধরা কত বিষে মাখা ,
শালীন আর মানবতার নামে চলিছে ঝাঁকান্যাকা ।
মানুষ গুলো হারিয়ে ফেলিছে মনুষ্যত্ব বোধ-বিবেক ,
ফতুয়া পড়ি ফতোয়া ছাড়ি মুন্সি কাটি লাগায় শেখ ।
ওরে তোরা গ্লানির ধ্বনি কর ,
আলো সরিয়া আঁধারে ঢাকিছে অন্তর ।
দিকে দিকে শুনি কঠোর বজ্রপাতধ্বনি দেখি রণ ধোঁয়া ,
স্বার্থের টানে এ ধরা হতে সম্পদসংখ্যা দিতেছে খোয়া ।
রক্তের বানে স্বার্থের ভেলায় চাপি স'উদ্দেশ্যে ঘুরাফেরা ,
লুট তাদের জয় কিরীট , আনে ছিনি তাহা ওই লুটেরা ।
ওরে তোরা দেখ ধরার তামেশা ,
কি খেলা খেলিছে ওরা হামেশা ।
দিবালোকে ফাঁকা ময়দানে মানুষেরে ওরা দেয় পাঁটাবলি ,
ওরা মানুষ নামে হায়েনাশাবক খুনেই ওরা খেলে হলি ।
ওরা আলেয়ার আলো ভালো বাসে না , এক আঁধার ছাড়া ,
শিয়াল আর তাদের বসত ভিটা একই গাঁয়ে একই পাড়া ।
ওরে দেখ তোরা ওরা শিয়ালের পড়শি ,
ওরা মানুষ খেতে, ফেলে লোভের বড়শী ।
ওরা "প্রশান্তির" ময়দায় "টাকার" আঁচারে বড় বড়শী পাতে ,
ওরা কুসুমের সুবাসের নামে পেটে ছুড়ি ঢুকায় নিজ হাতে ।
ওরা আলিসান প্রাসাদের নামে নিয়ে যায় নির্জন গোরস্থানে ,
ওরা মায়ের বুক কেটে কলিজা প্রতঙ্গ সব লুটে আনে ।
ওরে ওরা বলে কি ? ওরা নাকি করে অন্যায় রোধ ,
ওরে ওরা অসাড়, ওদের নেই মিনিমাম লজ্জাবোধ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।