হারিয়েছে পথ মাগো তোমার সন্তান
- সুদীপ তন্তুবায় নীল
বিজুবনে আমি একা আধূত হৃদয়
ইতিকা বেলার শেষে ঢেকেছে সাঁজাল,
বলাকারা ফিরে গেছে দিবা হলে ক্ষয়
মনে হয় কেটে গেছে যেন কত কাল ।
হয়তো মা উঠোনেতে প্রদীপ জ্বালিয়ে
অপেক্ষাতে চেয়ে আছে দূর পথ পানে,
রাত্রি নামে জেগে রয় চোখে জল নিয়ে
ডাকে যেন বারে বারে স্নেহভরা গানে ।
বিত্রস্ত হৃদয় মোর ফিরে যাব বাড়ি
দুঃখভরা রাত আর আছে কত বাকি !
চিরতরে এই পথ দেব আমি আড়ি
নতুন পথের ছবি হৃদয়েতে আঁকি ।
হারিয়েছে পথ মাগো তোমার সন্তান
নিজেরই ভুলেতে আজ রোরুদ্যমান ।
রচনা : ২৬/১০/২০১৩
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।