শূন্যতার সাগরে মৃদঙ্গ সুখ
- সুদীপ তন্তুবায় নীল
ওগো মেয়ে
অনন্ত শূন্যতার সাগরে আমাকে ডুবিয়ে
তুমি আজ হেঁটে গেছ এক অবার্চীন সরণিতে,
নীল শাড়ির আঁচলে বেঁধে নিয়ে গেছ
আমার সপ্তসুর ;
বেসুর এলোমেলো গানের ভীতে মুমূর্ষ নষ্ট স্বরলিপি !
অনন্ত শূন্যের মাঝে আমি এক ম্লান তারকা
নিগূঢ়ে, উদগির্ণ স্বল্পালোকের বন্ধনে তুমি দুর্মর ।
একটা নিষ্পাপ শিশুর মতো তুমি আজ কত সুখী
আমার সুখে পদাঘাত করে !
তোমার নৃত্য অহর্নিশি
আমার মৃদঙ্গ সুখের সমাধির পরে ।
ক্ষীণ আলোয় আমার জীর্ণ হাসির ভঙ্গুর কঙ্কাল ;
তোমার ক্রমবর্ধমান পদক্ষেপ অবার্চীনের তরে.........
রচনা : ৩০/১০/২০১৩
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।