একটা ছিন্ন কবিতা - তোমার আমার
- সুদীপ তন্তুবায় নীল

তোমার কাছে আমি --------

শুষ্ক রজে এক শিশির বিন্দু,
বিলীন হয়ে গেল
তন্দ্রিত হল এক অনন্ত রাত্রির তরে ;
প্রেম হল অসহায় ছিন্ন পত্র
ম্লান রাত্রির একমুঠো ঝড়ে ।

আমার কাছে তুমি --------

পাগলা আলোর ঝড়, বাঁধভাঙা বৃষ্টি
নিথর বর্ণমালা....
অনন্ত শূন্যে নিত্য একটা শঙ্খচিল,
আলো আঁধারের পৃথিবী ;
স্বপ্ন কুঠিরে চিরবর্নীল ।

রচনা : ৩১/১০/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।