একদিন----
- সুদীপ তন্তুবায় নীল

একদিন নিরবতার আঁচল ছায়ে তন্দ্রিবে কোলাহল,
একদিন জীবন নদে ফুরিয়ে যাবে অশান্ত ঢেউ জল ।

একদিন পথগুলো সব অন্ত পাবে স্তব্ধিবে সব গান,
একদিন স্মৃতির ছায়ে রইবে পড়ে নিরব অভিমান ।

একদিন মাটির সাথে মিলন হবে জীবন হবে পার,
একদিন জড়িয়ে নিতে হবেই বন্ধু নিরব অন্ধকার ।

রচনা : ০৪/০৬/২০০৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।