যখন আমি........
- সুদীপ তন্তুবায় নীল

যখন আমি একলা জেগে ক্লান্তি ঘরে
বলল যে চাঁদ আছি জেগে রাত্রি ভোরে ।
যখন আমি পেলাম হঠাৎ ঘুমের পরশ
স্বপ্ন বলে তোর থেকে যে নইকো দূরে ।

যখন আমি ঘুমের দেশে হারিয়ে গেছি
অতীত বলে আমি যে তোর পাশেই আছি ।
যখন আমি প্রিয়তমার হাতটি ধরি
প্রিয়া বলে তোর স্বপনের তলেই বাঁচি ।

যখন আমি আলতো জাগি রাতের শেষে
বিদায় বন্ধু - রুপোলি চাঁদ বলে হেসে ।
যখন আমি রোদ মাখানো বারান্দাতে
হৃদয় বলে এ কোন আমি নূতন দেশে !

যখন আমি ভাবনা ভরি ভর দুপুরে
লেখনী বলে টান আমারে নবীন সুরে ।
যখন আমি হারিয়ে যাই গহীন বনে
কবিতা বলে তোর থেকে যে নইকো দূরে ।

রচনা : ১৩/১১/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।