শূন্য
- সুদীপ তন্তুবায় নীল
যখন শূন্য মন শূন্য প্রাণ
শূন্য বাড়ি ঘর,
দুঃখ তখন হবে আপন
সবাই হবে পর ।
যখন শূন্য পথ শূন্য মাঠ
শূন্য তাল বন,
শান্ত মনের ভাবনারা
হবে আপনজন ।
যখন শূন্য জমি শূন্য গোলা
ফাঁকা খামার বাড়ি,
হতাশা তখন হবে নিজ
সবাই দেবে আড়ি ।
যখন শূন্য শাখ শূন্য শাখী
পত্র গেছে ঝরে,
বিহঙ্গেরা আসবে না কো
গাইবে না কো সুরে ।
যখন শূন্য খাতা শূন্য পাতা
শূন্য মন কুঠি,
ভাবনারা করবে তখন
শূন্যে ছোটাছুটি ।
যখন শূন্য গান শূন্যাকাশে
শূন্যে নাই নীল,
ব্যথার রঙে ভরিয়ে দেবে
একটা শঙ্খচিল ।
রচনা : 2004 ।
** (এই কবিতাটি যখন লিখেছিলাম তখন আমি অনেক ছোট : পঞ্চম শ্রেণিতে পড়ি । কাল রাত্রে পুরানো খাতাপত্র ঘাটাঘাটি করতেই হঠাৎ এই কবিতাটা পেলাম ।)**
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।