নদীর কিনারায় সরু বালির চর
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

কিনারায় সরু বালির চর নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে,
নদীর পাড়ে প্রকাণ্ড বটগাছ, গাছের ডালে পাখিরা সব নাচে।
নদীর তটে গামছা পরা ছেলে, সরষের তেল মাখে সারা গায়,
নদীর হাঁটুজলে গোরুর গাড়ি আর গোরু মোষ পার হয়ে যায়।

নদীর কিনারায় সরু বালির চরে বসে মাছ খায় ধবল বলাকা,
শংখচিল উড়ে যায় দূর আকাশের গায় মেলে তার দুটি পাখা।
নদীর কাছে শ্মশান ঘাটে রোজ জ্বলে ওঠে মৃত মানুষের দেহ,
চাঁদনীরাতে আকাশে ওঠে চাঁদ, নদীঘাটে থাকে না আর কেহ।

নদীর কিনারায় সরু বালির চর, জোছনারাতেও গা ছম্ ছম্ করে,
মৌনরাতি কেটে যায় অবসাদে, ভোরের আলোয় চিত্ত ওঠে ভরে।
নদীর দুই পারে গাছে গাছে শুনি আমি রোজ প্রভাত পাখির গান,
নদী আপন বেগে বয়ে চলে দিবস-রাতি শোন ঐ নদীর কলতান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026