অন্ধকারের পরে
- সুদীপ তন্তুবায় নীল

জাগবে জীবন জাগবে যে প্রাণ
অন্ধকারের পরে,
নতুন আলোক মাখবে যে গায়
ছোট্ট আতুর ঘরে ।

নতুন প্রদীপ ছড়িয়ে যে দেবে
পথ ভরা কত আলো,
দীর্ঘ শিখাতে জ্বলবে প্রদীপ
মুছবে আঁধার কালো ।

কত দিন রাত হয়ে যাবে পার
বছর যাবে যে চলে,
ছোট্ট জীবন উঠবে যে বেড়ে
দুঃখ সুখের কোলে ।

একদিন সে যে মায়া মমতার
আঁচল যে যাবে ছেড়ে,
জীবনের বাঁধা নিয়ম যে তার
সবকিছু নেবে কেড়ে ।

একদিন নিভে যাবে যে প্রদীপ
জড়াবে অন্ধকার,
নিয়তির সাথে হয়ে যাবে সে যে
আলোক সিন্ধু পার ।

আঁধার থেকে যে নেমে আসে প্রাণ
আঁধারেই শেষ সুর,
আলোর বুকেতে খেলাঘর বেঁধে
হারায় যে বহুদূর ।

রচনা : ১২/০৩/২০০৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।