ত্যাগ
- সুদীপ তন্তুবায় নীল

বাগানের লাল গোলাপকে বলি :
ফিরিয়ে দে ভালোবাসা,
বুকের রক্ত ঢেলে দেব তোরে
বাঁচা স্বপ্নের ভাষা ।

তাই শুনে মোরে গোলাপ যে বলে :
আমায় হত্যা কর,
আমার রুপকে সাক্ষী রেখে যে
ভিখারীর ঝুলি ধর ।

যদি পাস ভিখ্ সার্থক হবে
গোলাপ হয়ে যে ফোটা,
কিছুটা হয়তো ঝরবে রক্ত
বৃন্তে আছে যে কাঁটা ।

ধীরে ধীরে আমি গোলাপকে বলি :
তুই খুব ভালো জানি,
গোলাপ যে বলে : প্রেমের প্রতীকে
জন্ম আমার মানি ।

গোলাপ যে বলে : দুঃখ নাই রে
এই মন জুড়ে মোর,
প্রেমের জগতে ফোটাই যে আমি
নব আলোকের ভোর ।

তার কথা শুনে নিশ্চুপ আমি
কেমন ত্যাগের গান !
এই সুরেতেই ভাঙবে প্রিয়ার
নিরব সে অভিমান ।

রচনা : ০১/১২/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।