কাব্যিক কথোপকোথন
- সুদীপ তন্তুবায় নীল

পাখি বলে:ও গোধূলি
তুমি বড়োই ধূসর !
বিবর্ণ ধূলিতে কেন
কাঁদে বালুচর ?

গোধূলিটা বলে:মোর
এই বিদায়ী অন্তর,
অন্ধকারের বুকে গিয়ে
বাঁধি খেলাঘর ।

উষা হয়ে ফিরে আসি
অন্ধকারের পরে,
কত জন্ম কত মৃত্যু
দিবারাত্রি ধরে ।

পাখি বলে:ওহে বন্ধু
যাই তবে ঘরে,
উষাবেলা হবে দেখা
সোনালী রোদ্দুরে ।

রচনা : ২২/০৪/২০০৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।