অণুপদ্য : মাটির অহংকার
- সুদীপ তন্তুবায় নীল

ধূলো মাটি বুকে ঝরে শিশিরের জল
সবটুকু গিলে খায় মাটির আঁচল ।
মাটি হেসে বলে ওঠে 'কতো অসহায় !
বৃথা তোর ঝরে পড়া এই বুকটায় ।'
শিশিরের জল বলে 'এই বেলা থাক,
আষাঢ়ের বেলা হবি চিটচিটে পাঁক ।'

রচনা : ২২/০৫/২০০৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।