খেলাঘর আজ ভেঙে গেছে প্রিয়া
- সুদীপ তন্তুবায় নীল

খেলাঘর আজ ভেঙে গেছে প্রিয়া
ইতিকার বেলা,
কিছু ভুলের প্রস্তরে গড়ে দিলে
যন্ত্রণার দেওয়াল !
কান্নার ভেলা যেন ভেসে গেছে কত সাল
কত বৎসর কত যুগের পরে....
সে তো আজের অন্ধকারে,
তবু মনে হয়.......
নির্ভীক ক্ষয় যন্ত্রণার হাত ধরে
গ্রাসিছে আজ অন্তর
প্রিয়া করে দিলে পর অবুঝের মতো
না জানি এঁকে দিলে কত সহস্র ক্ষত !
যাও বন্ধু মোর প্রিয়তমা
যদি থাকে ভুল করে দিও ক্ষমা
চলে যাও দূরে বহুদূরে বিদায়ের সুরে
এক অবার্চীন পথে ।
যদি কোনোদিন নিঃসঙ্গতা গ্রাস করে
তোমার জীবন,
ফিরে এস এই ঠিকানাতে
অধীর হয়ে থাকব তোমার অপেক্ষাতে
এ জনম ভর.....
আজ বাধা নয়, চলে যাও ভেঙে সুখের বাসর !

রচনা : ১১/১২/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।