কেউ কি নেবে দুঃখ আমার
- সুদীপ তন্তুবায় নীল

কেউ কি নেবে দুঃখ আমার বিলায় দেব আজি,
চাই না আমার হৃদয় চেরা রক্ত ফুলের সাজি ।
দুঃখ আছে আমার কাছে যেমন নেবে তুমি,
রঙবেরঙের দুঃস্বপনও তোমায় দেব আমি ।
ব্যর্থ প্রেমের কান্না নেবে দুচোখ ভরা নদী ?
ঘুম কাড়ানো রাত্রি দেব চাও গো নিতে যদি ।
হৃদয় ভাঙার নিরব ব্যথা রাখব না আর কাছে,
যাও গো নিয়ে নেব না দাম অনেক ব্যথা আছে ।
এমন কান্না দেব তোমায় বইবে না জল চোখে,
হৃদয় শুধু কাঁদবে তোমার নষ্ট প্রেমের শোকে ।
বিরহ সুর হাজার আছে স্বপ্ন ভাঙার গানে ,
ক্ষণিকের রাগ দেব তোমায় নিরব অভিমানে ।
অবশেষে দেব তোমায় আমার কলম খানি,
লিখে দিও ব্যর্থ আমার স্বপনের কাহিনী ।
পারছি না আর সইতে আমি হাজার দুঃখ জ্বালা,
নাও গো যদি দুঃখ আমার এসো রাত্রি বেলা ।

রচনা : ১২/১২/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।