প্রেম মানে
- সুদীপ তন্তুবায় নীল
প্রেম মানে নদীজল
অশান্ত টলোমল ।
প্রেম মানে ভাঙা নাও
দুখের সাগরে বাও ।
প্রেম মানে বোবা ব্যথা
লুকোনো অনেক কথা ।
প্রেম মানে ধূলিপথে
ফিরে দেখা যেতে যেতে ।
প্রেম মানে যন্ত্রণা
স্বপনের জাল বোনা ।
প্রেম মানে দুঃখেরা
হৃদয়েতে দেয় বেড়া ।
প্রেম মানে মন চায়
আশার খেয়া যে বায় ।
প্রেম মানে সেই সুখ
ক্ষণিকে যে ভরে বুক ।
প্রেম মানে বারেবার
জড়ানো অন্ধকার ।
প্রেম মানে এক পাখি
মনে করে ডাকাডাকি ।
প্রেম মানে কালো মেঘ
বৃষ্টি ঝরা আবেগ ।
প্রেম মানে ঝরা পাতা
স্বপ্ন কাহিনী গাথা ।
রচনা : ০৫/০৬/২০১২
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।