আজ অগ্রহায়নের অন্তিম বেলায়
- সুদীপ তন্তুবায় নীল

আজ অগ্রহায়নের অন্তিম বেলায়
শিশির মাখব দু'পায়
সকাল সন্ধ্যে,
ছুটে যাব তাল বন ছাড়ি
ওই দূরে ঘুরে ঘুরে......
মাতাল হব মাঠের গন্ধে
জড়িয়ে নেব অনুভূতির রন্ধ্রে রন্ধ্রে
হৃদয় জুড়ে ।

এই তো সকাল !
সোনালী আলোর জাল
কুয়াশার প্রাচীর ভেদ করে
এসেছে ধরনীর বুকে,
জেগে আছে অনন্ত সুখে
এই অগ্রহায়নের অন্তিম বেলায়
বিবর্ণ মাটি মাঠ ঘাট সবুজের গায় ।
এই প্রশান্তি জড়িয়ে নেবে ক্লান্তি
যখন ফিরে যাবে সব পাখি
আপনার নীড়ে,
সন্ধ্যে ঘনাবে প্রকৃতির ঘরে
জেগে থাকবে
কয়েক বিন্দু শিশিরের জল
ঘাসেদের গায়,
জেগে থাকবে সন্ধ্যার তারা
আজ অগ্রহায়নের এই অন্তিম বেলায় ।

রচনা : ১৬/১২/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।