মাটি
- সুদীপ তন্তুবায় নীল
মাটিতে দুঃখ মাটিতে স্বপ্ন মাটিতেই ঝরে সুর,
মাটিতে দাঁড়িয়ে জীবনের পথে হেঁটে যাই বহুদূর ।
মাটিতেই আশা মাটিতেই ভাষা মাটিতেই সম্মান,
মাটিতে যে লেখা জীবনের সব দুঃখ সুখের গান ।
মাটিতে শান্তি মাটিতেই প্রেম মাটিতেই বাঁধি ঘর,
মাটিতে মিলাই পথের শেষেতে হয়ে যায় মাটি পর ।
মাটিতে জন্ম মাটিতে মৃত্যু মাটিতেই গড়ি ক্ষিতি,
মাটিতে যতনে বেঁধে রাখি মোরা জীবনের শত স্মৃতি ।
মাটিতে কবিতা মাটিতে গল্প মাটিতেই বসবাস,
মাটিতে দাঁড়িয়ে রচি যে আমরা ভাগ্যের ইতিহাস ।
রচনা : ১৭/১২/২০১৩
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।