চলে যায় রাত ডুবে যায় চাঁদ
- সুদীপ তন্তুবায় নীল
চলে যায় রাত ডুবে যায় চাঁদ
মন বলে তুই সারাক্ষণ কাঁদ ।
চলে যাস মেয়ে জোছনার সাথে
ভরে যাস দুখ শূন্য দু'হাতে ।
চাঁদ মাঝে দেখি তোর মুখখানা
চুপিসারে এসে মনে দিস হানা !
কতদূরে যাবি চলে যারে তুই
স্বপনে যে তোরে প্রতিরাতে ছুঁই ।
মন থেকে ওরে পারবি কি যেতে ?
পারবি কি প্রেম কভু কেড়ে নিতে ?
সারাটি জীবন অপেক্ষা ভরে
থাকব রে বসে পথ চেয়ে দূরে ।
তোর আশাতেই কাটাব জীবন
খুঁজব রে আমি তোরে প্রতিক্ষণ ।
বুঝলি না ওরে এ মনের ভাষা
দিলি না রে মেয়ে কভু ভালোবাসা !
আমারে কাঁদিয়ে পাবি কিরে সুখ !
তবু চাই আমি তোর হাসিমুখ ।
এই মনখানি তোর কাছে বাঁধা
দিলি না রে কভু তার মর্যাদা !
পড়ে যদি মনে কোনোদিন মোরে
আসিস রে ফিরে শূন্য এ দ্বারে ।
রাখব রে বেঁধে আদরে যতনে
ভালোবাসা দিয়ে হৃদয়ের কোনে ।
বুঝবি আমারে জানি একদিন
দুচোখের জলে খুঁজবি সেদিন ।
হয়তো রে ফিরে যাবি খালি হাতে
রব না সেদিন এই দুনিয়াতে ।
রচনা : ১৮/১২/২০১৩
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।