রঞ্জিতা - ২৩
- সুদীপ তন্তুবায় নীল

হারালাম তোমাকে প্রিয়ে
সহস্র জীবের ভিড়ে.......
নিঃসঙ্গ আমি যন্ত্রণার তেপান্তরে ;
উড়ো মেঘের মতো যাযাবর
অন্ধকারের মতো বর্বর - আমি
খুঁজে যাই, তোমাকেই খুঁজে যাই......
নীলিমার মতো অনন্ত আমার
বোবা কান্নারা জমে থাকে হৃদয়ের এককোনে,
ঝরে যায় গোপনে সন্তর্পনে
- নদী হয় সাগর হয়.......
ভাসিয়ে দিই যন্ত্রণার নাও
খুঁজে যাই, তোমাকেই খুঁজে যাই........
খুঁজে যাব এভাবেই রঞ্জিতা তোমাকে
সুখের দুর্বিপাকে আঁধার জড়িয়ে..
জানি তুমি দূরে বহুদূরে
তবুও এই হৃদয় জুড়ে শুধু তুমি ।
তোমার জন্য বুকের মাঝে জমানো ভালোবাসা
মুছে দিতে তুমি ব্যর্থ হবে প্রিয়ে !
রঞ্জিতা, যেদিন থাকবে না আমার অস্তিত্ত্ব
সেদিন কষ্টের নাগপাশে তুমিও জড়াবে
তুমিও কাঁদবে একদিন !
সেদিন থেমে যাবে সব গান
পড়ে রবে অভিমান
পড়ে রবে কবিতার খাতা
রঞ্জিতা, সেদিন পড়ে রবে তুমি
হয়তো একলা নিরব চোখের জলে,
তুমি বাতাসের কানে প্রেমের কথা দিও বলে,
আমি বাতাস হয়েই ছুঁয়ে যাব তোমাকে,
জেগে রব তোমার আঁচলে ।

রচনা : ২২/১২/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।